1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

মার্টিনেজকে নিয়ে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। দলের নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে চোট ধরা পড়েছে।

সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে চোট পান অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক। চোট নিয়েও পুরো ম্যাচ খেলেন তিনি এবং ৩-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে তার দল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এক্স-রে রিপোর্টে মার্টিনেজের ডান হাতের আঙুলে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। যদিও আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

তবে স্বস্তির খবরও আছে আর্জেন্টিনা সমর্থকদের জন্য। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই গোলরক্ষক। যদিও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউরোপা লিগের ফাইনাল শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT