1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ময়মনসিংহ সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে গাড়িবহর নিয়ে ময়মনসিংহের পথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
পরে বেলা ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় বিরতি শেষে বেলা ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT