1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলের চেষ্টা লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

নির্বাচনের প্রতিশ্রুতিতে সরকার অটল: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, তা থেকে সরকার কোনোভাবেই সরে আসবে না। তিনি বলেন, জনগণের প্রত্যাশা সম্পর্কে সরকার সচেতন এবং ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তির পাশের বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে কিছু উদ্যোগ বাস্তবায়নে সময় লাগতে পারে। তবে সরকার তার প্রতিশ্রুতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই জনগণের জন্য নেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করা গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি জানান, প্রথম পর্যায়ে দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এই কার্ড দেওয়া হচ্ছে। এর মধ্যে কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারী আজ ফ্যামিলি কার্ড পাচ্ছেন। আগামী পাঁচ বছরে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরো জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের সহায়তায় আগামী মাসের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT