1. admin@bdlive24news.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলের চেষ্টা লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
চাঁদপুর-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ জি এম ফজলুল হকের জানাজা আজ বুধবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।
জানাজার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন। মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘জি এম ফজলুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। তিনি আজীবন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।’
এরপর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সংসদ সচিবালয়ের পক্ষে সচিব মিজ কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানাজায় জাতীয় সংসদের বর্তমান সদস্যরা, সার্জেন্ট অ্যাট-আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জি এম ফজলুল হক মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৯৬ ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি তার এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT