1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ প্রতিনিধি: আসাদুল হকের তথ্যচিত্রে বিস্তারিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারের থাই পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং দোয়া পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, দানবীর এবং যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা তুহিনুর রহমান নূরু হাজী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফেরদৌস রনি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম এবং তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মো. আবু বকর পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী ফরিদ আহমেদ এবং যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম সাদ্দাম, প্রধান সম্পাদক এম.জি. কিবরিয়া, নির্বাহী সম্পাদক মো. জালাল উদ্দিন জুয়েল, ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক রায়হান খন্দকার, সহযোগী সম্পাদক মো. রেজাউল করিম সোহেল, বার্তা সম্পাদক আফিফা নৌশিন, সহকারী সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদারসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT