1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

পবিত্র মাহে রমযান উপলক্ষে বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমযান উপলক্ষে বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২রা মার্চ, সোমবার বায়তুল মোকাররম ব্যবসায়িক গ্রুপের অফিস কক্ষের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এফ. ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, সাবেক সফল প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ;
গুলজার আহমেদ, সাবেক সফল প্রেসিডেন্ট, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ;
এবং বায়তুল মোকাররম লেদার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মোঃ শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ চৌধুরী মিজান।
✅ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি
চেয়ারম্যান: মোঃ জামাল সরকার
সদস্য সচিব: মোঃ হেলাল উদ্দিন
সদস্যবৃন্দঃ
মিয়া ফয়সাল আহম্মেদ, সৈয়দ আজিজুর রহমান মামুন, মোঃ রুহুল আমিন, মোঃ তাবিব তুহিন, মোঃ আল-আমিন সিকদার, মোঃ লিটন সরদার, গোলাম মোস্তফা চৌধুরী রুবেল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জালাল সরকার, আলী আহম্মেদ (ফেকু), মোঃ হেলাল উদ্দিন সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বায়তুল মোকাররম ব্যবসায়িক গ্রুপের সভাপতি, সেক্রেটারি, সিনিয়র ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে সমিতির সভাপতি কে. এফ. ফারুক এবং সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ চৌধুরী মিজানের নেতৃত্বে প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়। বাদ আসরের পর ট্রলি ও ভ্যানের মাধ্যমে বায়তুল মোকাররম এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দোকানের কর্মচারীর সংখ্যা অনুযায়ী মহাজনদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
পরবর্তীতে সকলের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীদের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাহারি ইফতার সামগ্রী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT