1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

আইনের জালে রূপনগরের অপরাধীরা, বিশেষ অভিযানে ৯ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে টানা বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনজুরুল হাসান মাসুদ–এর সরাসরি নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযান চলাকালে আদালত কর্তৃক জারিকৃত জিআর ওয়ারেন্ট (প্রসেস নং–২৯২/২৬) অনুযায়ী শাওন (১৯) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
    এছাড়া একই অভিযানে রূপনগর থানা এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মিরাজ (২৬), মোঃ ইয়াছিন (২৫), মোঃ বিল্লাল (২৯), মোঃ নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা এর আদালতে সোপর্দ করা হয়েছে।ওসির কঠোর বার্তা এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
    তিনি আরও বলেন,জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীরা যতই কৌশলী হোক, তাদের আইনের হাত থেকে রেহাই নেই।স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT