1. admin@bdlive24news.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিয়ের পিঁড়িতে টুকাই ইয়াসিন ও তাহমিনা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, স্বস্তির খবর—নিরাপদে অপু বিশ্বাসসহ পুরো শুটিং ইউনিট কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি রাসেল মিয়ার নতুন ছবি পাত্রী চাই,সাথে নায়িকা পলি শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক, বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সময়ের সঙ্গে নিজেদের আপডেট হওয়া খুব জরুরি: অপু বিশ্বাস স্টাইলিশ আউটফিটে অপু বিশ্বাস, নজর কাড়লেন নেটিজেনদের সালমান শাহকে ঘিরে নতুন আলোচনা, ‘মিথ্যা সাময়িক’ লিখে রহস্য বাড়ালেন শাবনূর

ঢাকা-১১ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ঢাকা-১১ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ বশির আহমেদ

ঢাকা-১১ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দাখিলকৃত মনোনয়নপত্রকে আইনগতভাবে সঠিক বলে নিশ্চিত করেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীর কাগজপত্র ও প্রদত্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনগত কিংবা প্রশাসনিক ত্রুটি পাওয়া যায়নি। ফলে ঢাকা-১১ আসনে আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন,
“আমি নির্বাচন কমিশনের সব নিয়ম-কানুন মেনে এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র দাখিল করেছি। প্রার্থিতা বৈধ হওয়ায় আমি কৃতজ্ঞ। এখন আমার মূল লক্ষ্য হলো জনগণের কাছে যাওয়া এবং তাদের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরা।”
তিনি আরও বলেন, ঢাকা-১১ আসনের জনগণের অধিকার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের প্রশ্নে গণঅধিকার পরিষদ কোনো আপস করবে না।
উল্লেখ্য, রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সংসদীয় আসন হওয়ায় ঢাকা-১১ আসনে আরিফুর রহমানের প্রার্থিতা বৈধ হওয়ার খবর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT