উন্নয়নের প্রত্যয়ে নির্বাচনে আসছেন রূপগঞ্জের তরুণ রাজনৈতিক কর্মী রমজান হোসেন
Reporter Name
Update Time :
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ফারজানা আক্তার অধরার তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক কর্মী রমজান হোসেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত।
জানা যায়, রমজান হোসেন ১৯৯৬ সালে আব্দুল মতিন চৌধুরীর হাত ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। শুরুতে তিনি রূপগঞ্জ ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হন এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো পরিষদের জেলা কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়। এছাড়া গত প্রায় ১৭ বছরে বিভিন্ন সময় তিনি নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানান। তবুও দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি অঙ্গীকার রেখে তিনি মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, এলাকার বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ থেকেই তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
রমজান হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি। তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আগামী নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা থাকায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে এলাকায় একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হতে পারে।