1. admin@bdlive24news.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? যা জানা গেল… মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি’, ম্যাচ জিতিয়ে কাঁদলেন মার্তিনেজ ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে শিক্ষার্থীদের চাপ দিয়ে পরীক্ষা নিলেন, ছাত্রছাত্রীদের চাপ নিতে পারবেন তো আর্জেন্টিনার আশা মেসি, ইংল্যান্ডের ভরসা কেইন

রাশিয়া যেভাবে সহায়তা করছে ইরানকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে পশ্চিমা অনেক দেশ সরাসরি সমর্থন দিলেও তেহরানের ঘনিষ্ঠ মিত্র মস্কো অনেকটা নীরব রয়েছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কড়া নিন্দা জানিয়েছে মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া।

বিষয়টি সম্পর্কে জানা আছে এমন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন মতে, মস্কোর এ তথ্য মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে তেহরানকে সহায়তা করছে। সূত্রগুলোর দাবি, এ ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে এ বিষয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন পোস্টের সূত্রের দাবি, মস্কো সহায়তা দিলেও চীন ইরানকে একই রকম সহায়তা দিচ্ছে না বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি ইরান।

মস্কো ইরানকে অস্ত্রসহ বস্তুগত সহায়তা দেয়ার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তেরানের সঙ্গে আমাদের দৃঢ় অবস্থান সবারই জানা এবং এই বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT