1. admin@bdlive24news.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ শেষে পাড়া-মহল্লায় চলছে পশু কো/র/বা/নি জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সারাদিন শুয়ে-বসে থাকে অলস ষাঁড়, নাম রাখা হলো কমিশনার সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলায় ঈ দ উদযাপন আশুলিয়া মহাসড়কে ১৯ কিলোমিটার তীব্র যানজট চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামের একাংশে ঈদুল আজহা উদযাপন সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ঘিরে আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে কোরবানির গোশত কাটতে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের পেজ থেকে। তবুও অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা।

কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা ভক্তদের নজর কেড়েছে।
ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT