1. admin@bdlive24news.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

রাজধানীতে শুরু হলো ‘গ্র্যান্ড চাঁদরাত ফেস্টিভ্যাল ও ঈদ মেহেদী উৎসব।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাজধানীতে শুরু হলো ‘গ্র্যান্ড চাঁদরাত ফেস্টিভ্যাল ও ঈদ মেহেদী উৎসব’ আনন্দকে রাঙিয়ে তুলতে রাজধানীর গুলশানে শুরু হয়েছে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘গ্র্যান্ড চাঁদরাত ফেস্টিভ্যাল ও ঈদ মেহেদী উৎসব’। জিন্নাত মেহেদী আর্ট-এর উদ্যোগে গুলশান-২ এর লেকশোর হোটেলে আয়োজিত এই উৎসব চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

জমকালো উদ্বোধিন
অনুষ্ঠানটি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার এবং সাধারণ দর্শনার্থীরা।

একই ছাদের নিচে মেহেদী ও কেনাকাটা
উৎসবে আসা দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ আকর্ষণ। দেশের জনপ্রিয় ও দক্ষ মেহেদী আর্টিস্টরা এখানে উপস্থিত আছেন, যাদের কাছ থেকে সরাসরি মেহেদী পরে নিজেদের সাজিয়ে নিতে পারছেন দর্শনার্থীরা। এছাড়া উৎসবে রয়েছে ৩৫টি ভিন্ন ভিন্ন স্টল, যেখানে স্বনামধন্য উদ্যোক্তাদের ঈদের সেরা কালেকশন প্রদর্শিত হচ্ছে। পোশাক, গয়না থেকে শুরু করে ঘর সাজানোর সব অনুষঙ্গ পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে।

আয়োজকের বক্তব্য
জিন্নাত মেহেদী আর্ট-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তামান্না জিন্নাত বিডি লাইভ ২৪ নিউজকে বলেন:

“আমাদের এই উৎসব ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে এবং এটি ২০ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত। এখানে ৩৫টি স্টলে নামী-দামি ব্র্যান্ড ও অনলাইন পেজের সেরা সব পণ্য নিয়ে উদ্যোক্তারা হাজির হয়েছেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলায় ঘুরে যাওয়ার জন্য। আশা করি সবার খুব ভালো লাগবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT