1. admin@bdlive24news.com : admin :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

চীন সফর বিলম্ব নিয়ে সমালোচনা, যা বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের কারণে মার্চের শেষ দিকে তার নির্ধারিত চীন সফর তিনি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

সোমবার তিনি বলেন, ‘বিষয়টি খুবই সোজা। এখন একটি যুদ্ধ চলছে। আমার এখানে থাকা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও জোর দিয়ে বলেন, এতে ‘এখানে কোনো কৌশল নেই’ এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।

এর একদিন আগে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেছিলেন, চীন যদি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা না করে, তাহলে তিনি বৈঠকটি স্থগিত করতে পারেন।

ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা বেড়েছে।

ইরানের জ্বালানি রপ্তানির বড় ক্রেতা চীন এবং দেশটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে।

এদিকে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুল্ক নীতি সুপ্রিম কোর্ট বাতিল করার পর যুক্তরাষ্ট্র চীনসহ কয়েকটি দেশের বাণিজ্য নীতি তদন্ত করার ঘোষণা দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT