1. admin@bdlive24news.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে লালবাগে অত্যাধুনিক ‘লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর শুভ উদ্বোধন ২৪ শে মার্চ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সীতাকুণ্ড উপজেলা ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুলিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, হামলার আশঙ্কা যেসব দেশ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

আগামীকাল খাল খনন কর্মসূচি উদ্বোধন, দিনাজপুর যাচ্ছেনঃপ্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

খনন কর্মসূচি উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরখাল কালে তিনি জেলা শহরের ফরিদপুর গোরস্তানে নানা, নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

সোমবার কাহারোল উপজেলার বলামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখান থেকেই দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি।

এরপর ওই দিন প্রধানমন্ত্রী নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট) ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর কবর জিয়ারতকে সমানে রেখে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন, সীমানাপ্রাচীরসহ প্রধান গেট ও কবরগুলো ধোয়ামোছা করে রং করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন।

পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে অবস্থান নিয়েছে।

ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুরে আসছেন। তাঁর প্রিয় নানা, নানি, খালাসহ নিকটাত্মীয় ফরিদপুর গোরস্তানে শায়িত আছেন। প্রধানমন্ত্রী ওই দিন প্রিয়জনদের কবর জিয়ারত করবেন।

ওই দিন গোরস্তানে কোরআন খতম দেওয়া হবে। এ ছাড়া গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন, সীমানাপ্রাচীরসহ প্রধান গেট ও কবরগুলো ধোয়ামোছা করে রং করার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন। নিরাপত্তা জোরদার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT