মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ঢাকা যাত্রাবাড়ী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল ও সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ীতে নবপ্রতিষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ ঢাকা যাত্রাবাড়ী মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী মাহফিল ও ইসলামী সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধি : মোগল সম্রাট
গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজদের গর্বিত উস্তাদ, আল-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান।
বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত দল কণ্ঠরাজ শিল্পীগোষ্ঠী এবং কলরব শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—
আল্লামা আহমেদ ঈসা দা.বা.
নায়েবে মুহতামিম, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা।
ওয়ায়েজীন হিসেবে বক্তব্য রাখেন—
মুফতি মুহসিন উদ্দীন ওবাইদী
খতীব, জেলা পরিষদ জামে মসজিদ, কেরানীগঞ্জ
মুফতি মহিউদ্দিন হেলালী
দারুল আমান ইসলামী রিসার্চ সেন্টার, যাত্রাবাড়ী
মুফতি শফিউদ্দীন কাসেমী
খতীব, এসি জামে মসজিদ, কেরানীগঞ্জ
শাইখুল হুফফাজ মাওলানা মাহমুদুল হাসান
খতীব, রওযাতুল আবরার মসজিদ কমপ্লেক্স, কেরানীগঞ্জ
মুফতি রেজাউল করিম নকশবন্দী
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, সোনারগাঁও
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলহাজ্ব নবী উল্লাহ নবী
সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা-৫ (বিএনপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী এজাজুর রহমান শাহীনসহ বহু আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন— মুফতি শাহ জমির উদ্দিন রাহমানী
খতীব, চুনকুটিয়া বড় জামে মসজিদ, কেরানীগঞ্জ।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান (কলরব)।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে
১ম পুরস্কার হিসেবে রাখা হয় পবিত্র ওমরাহ হজ্জ্বের টিকিট।এছাড়াও—
২য় পুরস্কার: কক্সবাজার ভ্রমণ বাস টিকিট (৩ জন)
৩য় পুরস্কার: কক্সবাজার ভ্রমণ বাস টিকিট (৩ জন)
৪র্থ পুরস্কার: কক্সবাজার ভ্রমণ বাস টিকিট (২ জন)
৫ম পুরস্কার: কক্সবাজার ভ্রমণ বাস টিকিট (১ জন)
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।